ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। সংগৃহীত

শ্রমিক সেজে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। 

Advertisement

তিনি বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহে সাদা পোশাকে পুলিশ কাজ করছে। কারখানা, শ্রমিক ও জনসাধারণের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশ দায়িত্ব পালন করছে। শ্রমিক সেজে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় গাজীপুর জেলার কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির কার্যক্রম চলমান। এর মধ্যে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারী ও উসকানিদাতারা শ্রমিকদের ব্যবহার করে সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। তবে মঙ্গলবার তেমন কোনো সহিংসতা ঘটেনি।