লোড হচ্ছে...
ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবি ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।
২১ দিন আগে

‘এ ধরনের ঘটনা সামাজিকভাবে আমাদের ছোট করে। শিল্পী হিসেবে আমি খুবই দুঃখিত এবং চাই না এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটুক।’
২১ দিন আগে

নির্দেশিকা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদিত জরুরি ক্ষেত্র ব্যতীত লকআপের পরবর্তী কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করতে হবে। যেকোনো ব্যতিক্রমী ব্যবস্থার জন্য জেলারের লিখিত অনুমোদন, একটি নির্দিষ্ট সময়সীমা ও সংশ্লিষ্ট রেজিস্টারে বাধ্যতামূলক নথিভুক্তিকরণ থাকতে হবে। এ নির্দেশিকায় প্রতিটি কারাগারে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে সম্ভব, সেখানে পৃথক পর্যবেক্ষণ কক্ষ স্থাপন করতে হবে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার জন্য প্রশিক্ষিত ও তথ্যপ্রযুক্তি-দক্ষ কারারক্ষীদের নিযুক্ত করতে হবে।
২১ দিন আগে

গত ১ নভেম্বর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার অনুমতি চাইলে সুপ্রিম কোর্টের চেম্বার জজ তার আবেদনটি খারিজ করে দেন। ফলে এদের সর্বশেষ তৎপরতাও হালে পানি পায়নি বলে এরা বেশ হতাশায় ভুগছে। হাইকোর্টের দেয়া আদেশটি কার্যকর রয়েছে।
২১ দিন আগে

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় ৮৭ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা। এর পুরোটাই জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেডের অনুদান হিসেবে আসার কথা। বাংলাদেশ সরকার ও জিআইজেডের মধ্যে এ বিষয়ে গত বছরের ১০ এপ্রিল সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। তিন বছরে এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, অর্থাৎ ২০২৯ সালের জুনে প্রকল্পটি শেষ হবে।
২১ দিন আগে

আয়কর নির্দেশিকার এ উদাহরণে সঙ্গীতশিল্পীদের পেশাগত আয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। কোনো শিল্পী ব্যক্তিগতভাবে গান পরিবেশন করলেও তার সাথে সহশিল্পী, যন্ত্রশিল্পী ও অন্যান্য সহযোগী যুক্ত থাকলে তাদের পারিশ্রমিক পেশাগত ব্যয় হিসেবে বিবেচিত হতে পারে।
২১ দিন আগে

গবেষণায় দেখা গেছে, নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে প্রথমবার রান্না করা প্রতি কেজি ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম পর্যন্ত সিসা পাওয়া গেছে।
২১ দিন আগে

নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখে কয়েকজন যুবক অটোরিকশাযোগে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথে দক্ষিণ গোপাল রায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি দ্রুতগতির একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
২১ দিন আগে

যে মানুষগুলোর ঘামের বিনিময়ে দেশের রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি অর্জিত হয়। যাদের শ্রমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকে থাকে। তাদের ক্ষুধার্ত রেখে দেশের অর্থনীতি টেকসই হতে পারে না। তাই পোশাক কারখানায় ভাঙচুর বা সহিংসতা যেমন কঠোর হস্তে দমন করতে হবে, তেমনি রাজনৈতিক ইন্ধনের নামে শ্রমিকের ন্যায্য দাবি অবদমিত করার চেষ্টাও আত্মঘাতী হবে। শিল্পমালিক, শ্রমিক সংগঠন এবং সরকারকে আজ এক টেবিলে বসতে হবে গভীর সংবেদনশীলতা ও দূরদর্শিতা নিয়ে।
২১ দিন আগে

সাদমানের স্ক্যান করানো হয়েছে। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। এরপরই জানা যাবে চোটের ধরন ও সেরে উঠতে কত দিন লাগতে পারে। আপাতত প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই তিনি।
২১ দিন আগে

ঘটনার পর পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
২১ দিন আগে

যুক্তরাষ্ট্রে মুসলিম পরিচয়ের কারণে কাউকে সন্দেহের চোখে দেখা কিংবা ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে নাগরিক আনুগত্য নিয়ে প্রশ্ন তোলার প্রবণতার বিরুদ্ধে আবদুল আল-সাইয়েদ সিনেটে সোচ্চার থাকবেন। একইসাথে তিনি স্পষ্ট করেছেন, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার লড়াই শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য নয়; বরং সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার অংশ।
২১ দিন আগে

কর্মসূচি চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে শিগগিরই মন্ত্রীকে নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে বিশেষজ্ঞ একটা চিকিৎসক টিমের চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
২১ দিন আগে

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর ২০২৭-২০২৮ মেয়াদে নবনির্বাচিত আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।
২১ দিন আগে

বাসটি চলন্ত অবস্থায় ছিল। হঠাৎ আগুন দেখে যাত্রীরা দ্রুত নেমে যান। তবে কি কারণে আগুন লেগেছিল তা জানা যায়নি।
২১ দিন আগে

দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
২১ দিন আগে

গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১২টি মামলায় ৫ হাজার আসামি ও ৭০ জন গ্রেফতার হলেও নিহত শ্রমিক তৌফিক হত্যায় এখনো কোনো মামলা হয়নি।
২১ দিন আগে

সকালে সজিব ইসলাম তার বাবার এয়ারগান নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলামের পুকুরে পাখি শিকারে যান। এ সময় শহিদুল ইসলাম পাখি শিকারে বাঁধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে যুবক সজিব তার হাতে থাকা এয়ারগান দিয়ে ওই মাছ ব্যবসায়ীর পাঁজরে গুলি করেন।
২১ দিন আগে

চিঠিতে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের অনুমোদন দেয়া হয়েছে।
২১ দিন আগে

কক্সবাজারের মহেশখালীতে কালমাদিয়ার ঢালায় সড়ক দুর্ঘটনায় স্ক্র্যাপ ব্যবসায়ী আমান উল্লাহ নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ফেসবুকে ছবি দেখে পরিচয় শনাক্ত করেছেন স্বজনরা। আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান।
২১ দিন আগে


