রাজশাহীতে মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ
মহানগর আমিরকে শপথবাক্য পাঠ করান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। নয়া দিগন্ত

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর ২০২৭-২০২৮ মেয়াদে নবনির্বাচিত আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর। 

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আমির হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত মহানগর আমিরকে শপথবাক্য পাঠ করান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। 

Advertisement

এতে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো: রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সদ্যবিদায়ী রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। 

অনুষ্ঠানে জামায়াতের রাজশাহী জোন, জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলসহ সদস্যরা (রোকন) উপস্থিত ছিলেন।