সাংবাদিকের ওপর চড়াও পরীমণি (বাঁয়ে) ও শিবা শানু
সাংবাদিকের ওপর চড়াও পরীমণি (বাঁয়ে) ও শিবা শানু । সংগৃহীত

আদালত চত্বরে চিত্রনায়িকা পরীমণি এক সাংবাদিককে হেনস্তা ও মোবাইল কেড়ে নেয়ার ঘটনায় নিন্দা ও অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শিবা শানু।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে একটি মামলায় জামিন নিতে পরীমণি আদালতে গেলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেখানে তিনি রবিউল হোসাইন রাজু নামে এক সাংবাদিকের ওপর চড়াও হন এবং তার মোবাইল কেড়ে নেন। এছাড়া নায়িকার বাউন্সারদের বিরুদ্ধে সাংবাদিকদের গায়ে হাত তোলা এবং সুজন চন্দ্র নামের একজন বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে শিবা শানু বলেন, ‘শুধু শিল্পী না, কোনো ব্যক্তিরই সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়। আমরা অবশ্যই এটার নিন্দা জানাই।’ 

Advertisement

ঘটনাটি শিল্পী সমাজের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এ ধরনের ঘটনা সামাজিকভাবে আমাদের ছোট করে। শিল্পী হিসেবে আমি খুবই দুঃখিত এবং চাই না এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটুক।’ তিনি সাংবাদিক ও শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান।