লোড হচ্ছে...
তাসকিনের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে। ২৪ রানেই হারিয়ে বসেছে ৩ উইকেট।
১৭ অক্টোবর, ২০২৬

শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের ইনানী এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রিসোর্টে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ফারিয়া ও তার শিশুসন্তানসহ ১০ পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটে।
১৭ অক্টোবর, ২০২৬

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৭ অক্টোবর, ২০২৬

চুকনগর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক কেশবপুর যাচ্ছিল। ইজিবাইকটি চুকনগর বাসস্ট্যান্ড থেকে ৫০০ মিটার দূরে নরনিয়া বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে।
১৭ অক্টোবর, ২০২৬

অগ্নিকাণ্ড ও উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ তালহা বিন জসিম জানান, ছয়তলা ভবনের নিচতলার স্টোর রুমে লাগা আগুন যেন ভবনের অন্যান্য তলায় বা আশেপাশে ছড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
১৭ অক্টোবর, ২০২৬

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দামুড়হুদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়ার কার্যক্রম চলছে।
১৭ অক্টোবর, ২০২৬

প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪৯৯টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৭৮ হাজার ৬০৫টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৭০৮টি মামলায় আইনগত সহায়তা প্রধান করা হয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কলেজ শিক্ষকে আটক করেছে পুলিশ।
১৭ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৫০ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ৯৯০ জন।
১৭ অক্টোবর, ২০২৬

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানীর দূষিত বাতাস বিশেষ করে শিশুদের জন্য নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে জন্মদিনে একটি করে গাছ লাগানোর আহবান জানান।’
১৭ অক্টোবর, ২০২৬

অস্ত্রসহ একজন ভ্যানচালককে আটক করা করে পুলিশ। অস্ত্র আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতকে যশোর আদালতে পাঠানো হবে।
১৭ অক্টোবর, ২০২৬

ঋণ পুনর্গঠনের প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, দ্রুত ও সমন্বিত করা, দেশীয় রাজস্ব সংগ্রহ বাড়ানো এবং সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে সংস্থাটির নীতিনির্ধারণী কমিটি। পাশাপাশি আইএমএফের নিজস্ব অর্থায়ন ও কোটাভিত্তিক শাসনব্যবস্থায় সংস্কার, কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ এবং প্রতিষ্ঠানের কার্যক্রম আধুনিক করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকা। রাজধানী ঢাকার কাছাকাছি হলেও যানজট ও দুর্বল গণপরিবহন ব্যবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা কমছে, পরিবহন ব্যয় বাড়ছে এবং শিল্প-বাণিজ্যের সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে।
১৭ অক্টোবর, ২০২৬

আইএমএফের ডেপুটি ডিরেক্টর বলেন, ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়ার সাথে সাথে ঝুঁকিও বাড়ছে। আর্থিক ব্যবস্থার বিভিন্ন অংশের পারস্পরিক নির্ভরশীলতা এবং ডিজিটাল প্রযুক্তির বিস্তার নতুন ধরনের দুর্বলতা তৈরি করছে। তাই আর্থিক খাতের উন্নয়নের পাশাপাশি ঝুঁকি শনাক্ত ও মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে।
১৭ অক্টোবর, ২০২৬

একপর্যায়ে আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
১৭ অক্টোবর, ২০২৬

ইরানি ড্রোন ঠেকাতে এবার কোন রাস্তায় হাঁটছে ইসরাইল! ইরানি ড্রোনের প্রযুক্তি পরীক্ষা করছে তেল আবিব, বাড়ছে ইউক্রেনের সাথে নিরাপত্তা সহযোগিতা
১৭ অক্টোবর, ২০২৬

এদিকে, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

ব্রাজিলের আমাজন বনাঞ্চলে বন উজাড় প্রায় চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
১৭ অক্টোবর, ২০২৬

আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, নিম্ন আয়ের দেশগুলোর মানুষের জন্য মূল্যস্ফীতি একধরনের করের মতো। তারা মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তি চান। এ জন্য সরকারের সুস্পষ্ট নীতি গ্রহণ এবং বেসরকারি খাত ও উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।
১৭ অক্টোবর, ২০২৬

মহাপরিচালক জানান, ‘শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে নিকটতম ফায়ার স্টেশনের দূরত্ব ছিল ২২ কিলোমিটার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। এরই মধ্যে ঘটনাস্থল থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’
১৭ অক্টোবর, ২০২৬


