হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, বাংলাদেশে হাম পরিস্থিতি, হাম উপসর্গে আক্রান্ত, স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি
হাম উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এআই নির্মিত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২ জন।

Advertisement

শনিবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৫০ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ৯৯০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৫৭ জন।

গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। সূত্র : বাসস