
বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল দায়িত্ব পালনকালে বিশেষ অভিযান পরিচালনা করে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে ভ্যানচাল মিয়ারাজ গাইনকে (২৭) আটক করেছে পুলিশ
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে মুরগীভর্তি একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করে অস্ত্রের এ চালানটি আটক করা হয় বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, গোপন একটি খবর পায় নাভারণ থেকে মুরগী ভর্তি একটি ইঞ্জিনচালিত ভ্যানে অস্ত্রের একটি চালান নিয়ে বেনাপোলের দিকে আসছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার একটি টহল দল ভবারবেড় নামক স্থানে মেসার্স বেনাপোল ফিলিং স্টেশন এর সামনে ওই ইঞ্জিনচালিত ভ্যানটি আসলে তার গতিরোধ করে তল্লাশিকালে ভ্যানটির চালকের সিটের নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায়িএকটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, অস্ত্রসহ একজন ভ্যানচালককে আটক করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ভ্যানচালকে যশোর আদালতে প্রেরণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








