টুপটুপ রিসোর্টে আগুন, কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত, নিহতদের পরিচয় শনাক্ত, পাটুয়ারটেক সৈকত, ফায়ার সার্ভিস, তদন্ত কমিটি
টুপটুপ রিসোর্ট। সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচ নারী ও এক শিশু রয়েছেন।

Advertisement

শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা মো: তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ-সংলগ্ন পাটুয়ারটেক সৈকতের রিসোর্টটিতে এ ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

নিহত ছয়জন হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং ফায়িজান আহম্মেদ (৫)।

অন্যদিকে দগ্ধ ছয়জন হলেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।