তাসকিন আহমেদ, জিম্বাবুয়ে, বাংলাদেশ, ত্রিদেশীয় সিরিজ
উইকেট নেয়ার পর উদযাপন করছেন তাসকিন আহমেদ। সংগৃহীত

আবুধাবিতে বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই দিশেহারা হয়ে পড়েছে জিম্বাবুয়ে। ২৪ রানেই হারিয়ে বসেছে ৩ উইকেট। তিনটি উইকেটই নিয়েছেন তাসকিন আহমেদ। তার সামনে দাঁড়াতেই পারছেন না ব্যাটাররা।

Advertisement

নতুন বলে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তাসকিন। প্রথম ওভারের শেষ বলে ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউ করে প্রথম ধাক্কা দেন। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটার।

পরের ওভারে তাসকিনের শিকার হন বেন কারান। ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হওয়া কারান রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ১১ বলে ৬ রান করে ফেরেন তিনি। ১৮ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। 

এরপর টেলরের সাথে জুটি গড়েন অভিষিক্ত তাওয়াফজাদা সিগা। ১৫ বলে ১৬ রান করে তিনটি বাউন্ডারিতে ভালোই এগোচ্ছিলেন তিনি। তবে তাসকিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান আটকে যাওয়ায় বড় শট খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন সিগা। 

শর্ট বল পুল করতে গিয়ে টপ এজ হলে পেছনে দাঁড়িয়ে সহজ ক্যাচ নেন কাজী নুরুল হাসান সোহান। ১৫ বলে ১৬ রানে শেষ হয় তার ইনিংস। ২৪ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপর ইনিংসের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার টেলর ও আরভিন। দুজনের পাল্টা আক্রমণে ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করছে স্বাগতিকরা। একাধিক বাউন্ডারিতে রানের গতিও বাড়িয়েছেন তারা।

১৭ ওভার শেষে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ৬১। টেলর ও আরভিনের ৩৭ রানের জুটি আপাতত সামলে রেখেছে জিম্বাবুয়ের ইনিংস। টেলর ৪৫ বলে ৩৫ ও ২৬ বলে ১৫ রানে ব্যাট করছেন আরভিন।

অন্যদিকে বাংলাদেশের হয়ে তাসকিনের বোলিং ফিগার—৬ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট। বাকিরা এখনো আছেন উইকেটের অপেক্ষায়।

উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ শনিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে সিকান্দার রাজার দল।