
সিরাজগঞ্জের তাড়াশে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে আব্দুল জলিল নামে এক বিএডিসি সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মহিষলুটি বাজারের মমতাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিএডিসির অনুমোদিত সার ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। কৃষকদের অভিযোগ তিনি দীর্ঘদিন সরকারি মূল্যের চেয়ে বিশি দামে সার বিক্রি করে আসছিলেন।
অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেশি দামে সার বিক্রি ও স্টক খাতায় কৃষকের মোবাইল নম্বর না থাকায় আব্দুল জলিলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এমিলিয়া জান্নাত জানান, সারের পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ রয়েছে। সার বিক্রির ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। কেউ দুর্নীতি করলে ব্যবস্থা নেয়া হবে।
ইউএনও নুসরাত জানান, কৃষকদের অভিযোগে ভিত্তিতে অভিযান পরিচালনা করে হয়েছে। নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা জানায়, সরিষা মৌসুমে সারের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক কৃষককে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে। এ সুযোগে কেউ কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে কৃষকদের উৎপাদন খরচ আরো বেড়ে যায়। তাই বাজারে নিয়মিত নজরদারি এবং সরকারি মূল্যে সার বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








