প্রধানমন্ত্রী তারেক রহমান, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করে শিক্ষার্থীদের দেশ পরিচ্ছন্ন ও সবুজ রাখতে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।

Advertisement

তিনি বলেছেন, ‘শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

শনিবার জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আমীমুল ইহসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এদিন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কলেজের বটতলায় শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কোনো একক দল করেনি—সবাই মিলে করেছিল।’

তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে শুধু আন্দোলন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; দেশ পুনর্গঠন ও সুন্দর বাংলাদেশ গড়ার কাজেও তরুণদের এগিয়ে আসতে হবে।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানীর দূষিত বাতাস বিশেষ করে শিশুদের জন্য নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে জন্মদিনে একটি করে গাছ লাগানোর আহবান জানান।’

দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা আগামী দিনের দেশের রূপকার। তোমাদের কাছে আমার দুইটি আবেদন—দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ‘তিনি নিজে এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।