বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতর, মামলা, অস্বচ্ছল বিচারপ্রার্থী, সুপ্রিম কোর্ট, শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা হেল্পলাইন ১৬৬৯৯, আইনগত সহায়তা প্রদান আইন
লিগ্যাল এইড। সংগৃহীত

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতরের মাধ্যমে সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৮৬ হাজার ৮১২ মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

Advertisement

সম্প্রতি অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪৯৯টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৭৮ হাজার ৬০৫টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৭০৮টি মামলায় আইনগত সহায়তা প্রধান করা হয়েছে।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদফতরের অধীনে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’), কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। সূত্র : বাসস