লোড হচ্ছে...
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বেশ কিছু লোকজন আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা এবং পুলিশের হামলার জন্য উসকানিমূলক বক্তব্য দেন ও ষড়যন্ত্র করেন। তারা অ্যাটেমড করেন এবং অ্যাবেটমেন্ট করেন। এসব অভিযোগে আমরা একটি ফরমাল চার্জ আজ দাখিল করেছি।
৮ ঘণ্টা ২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানে নতুন করে কোনো যুদ্ধ চান না। এই দাবির প্রেক্ষিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বিক্ষোভ করেছেন তারা। সোমবার (২০ এপ্রিল)...
২১ এপ্রিল, ২০২৬
রেশন দুর্নীতি মামলার তদন্তে এবার টালিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ নুসরাত জাহানকে তলব করেছে।
২০ এপ্রিল, ২০২৬
জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
২০ এপ্রিল, ২০২৬
তারেক রহমান তার রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিকল্পনার মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর পথই অনুসরণ করছেন। তিনি বলেন, গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়নকে প্রাধান্য দিয়ে তারেক রহমান যে চিন্তা-ভাবনা করছেন, তা শহীদ জিয়ার আদর্শেরই প্রতিফলন, বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
১৪ এপ্রিল, ২০২৬
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
১২ এপ্রিল, ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ আপাতত স্থগিত রাখার জন্য আদালতের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। নিরাপত্তাজনিত ও কূটনৈতিক কারণ দেখিয়ে তার...
১১ এপ্রিল, ২০২৬
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খারাজি মারা গেছেন। সম্প্রতি তেহরানে তার বাসভবন লক্ষ্য করে চালানো মার্কিন-ইসরাইলি হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তিনি মৃত্যুবরণ করেন।
১০ এপ্রিল, ২০২৬
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জামিনে মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার নেপাল সুপ্রিম কোর্ট ব্যক্তিগত বন্ডে তাকে জামিন প্রদান করে। তবে তদন্ত চলমান থাকায় তাকে নিয়মিত পুলিশের কাছে হাজিরা দিতে হবে। এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জামিনের পর তাকে পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে ‘জেন জি’ আন্দোলনের সময় প্রায় ৭৭ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে গত ২৮ মার্চ ওলি ও লেখককে গ্রেফতার করা হয়েছিল।
১০ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দুদিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৭ এপ্রিল, ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী–কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
৭ এপ্রিল, ২০২৬
রাজবাড়ীর বড়পুল এলাকায় দীর্ঘদিন ধরে দখলে থাকা জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকার মূল্যের সরকারি জমি অবশেষে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জেলা পরিষদের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড স্থাপন করে জমিটির দখল পুনরুদ্ধার করেন। জেলা পরিষদ সূত্রে জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে সজ্জনকান্দা মৌজার ১৫৬৫ ও ১৫৬৬ নম্বর দাগভুক্ত মোট ১১ শতাংশ ৬৬ লিঙ্ক জমি দীর্ঘদিন ধরে বেদখল অবস্থায় ছিল। জমিটির একটি অংশ পূর্বে লিজ নিয়ে ব্যবহার করা হলেও পরবর্তীতে তা ব্যক্তিগত দখলে চলে যায়। স্থানীয়দের অভিযোগ, সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম দায়িত্ব পালনকালে পার্শ্ববর্তী জমি ক্রয়ের পাশাপাশি জেলা পরিষদের জমিটিও বাউন্ডারি ওয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করে দখলে নেন
৩ এপ্রিল, ২০২৬
পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
৩১ মার্চ, ২০২৬
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-র সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন-এর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
৩০ মার্চ, ২০২৬
ডিজিএফআই-এর সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩০ মার্চ) ভোরে ডিবি রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে গ্রেফতারের তথ্য, তবে এখনও জানা যায়নি কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই সময়ে এক-এগারো সরকারের সময় বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও ডিবি গ্রেফতার করে এবং তারা বর্তমানে ডিবির কাছে রিমান্ডে রয়েছেন।
৩০ মার্চ, ২০২৬
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর সংগঠিত ভয়াবহ ‘জেন-জি’ বিক্ষোভ দমনে সহিংসতা ও প্রাণহানির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে ভক্তপুরের গুন্ডু এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে এবং পরবর্তীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে হেফাজতে নেওয়া হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর শপথ গ্রহণের মাত্র একদিন পর এই পদক্ষেপ নিল নেপাল পুলিশ।
২৮ মার্চ, ২০২৬
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ মার্চ) তাকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের পেছনে কারণ, গত বছর সেপ্টেম্বর মাসে নেপালে জেন-জি আন্দোলনকালে বিক্ষোভের ঘটনায় ৭৭ জন নিহত হওয়ার বিষয়টি। পুলিশ এখন তদন্ত করছে, এবং জানতে চাচ্ছে যে, কেপি শর্মা ওলির এই মৃত্যুর ঘটনায় কোনো দায় রয়েছে কি না। জেন-জি আন্দোলন মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ হিসেবে শুরু হয়েছিল, তবে এর পেছনে ছিল দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান। প্রতিবাদ থেকে আন্দোলনে পরিণত হওয়া এই ঘটনায় ওলির সরকারের বিরুদ্ধে ক্ষোভ বৃদ্ধি পায়।
২৮ মার্চ, ২০২৬
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি ও গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২৬ মার্চ, ২০২৬
কক্সবাজার শহরের সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবাগান এলাকায় ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
২৫ মার্চ, ২০২৬
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ছয় নারী। রোববার (৮ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হবে।
৭ মার্চ, ২০২৬

