ফেনী, সোনাগাজী, ফেনী-৩ আসন, রহিম উল্যা, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, রহিম উল্যার বাড়িতে আগুন, বাড়িতে অগ্নিসংযোগ, দুর্বৃত্ত, সোনাপুর গ্রাম, আমিরাবাদ ইউনিয়ন, সোনাগাজী মডেল থানা
সাবেক এমপির বাড়িতে আগুনের দৃশ্য। নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রহিম উল্যার গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Advertisement

বুধবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে মুখোশ পরা বেশ কয়েকজন দুর্বৃত্ত রহিম উল্যার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের বাড়িতে ঢুকে একটি পিকআপভ্যান ও বাড়ির আসবাবপত্রে আগুন দিয়ে পালিয়ে যান। আগুনে দেখে ঘরের পাহারাদারদের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোনাগাজী মডেল থানা ওসি আবুল হাসিম জানান, আগুনের ঘটনা শুনতে পেয়েছি। কিভাবে এ আগুনের সূত্রপাত হলো তথ্য অনুসন্ধানে আমরা কাজ করছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।