সিলেট
সিলেটে  কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে শাওন ও ভাইসহ আটক ৪। নয়া দিগন্ত
ads

সিলেটের জিন্দাবাজার এলাকার থ্রি স্টার হোটেল গ্রান্ড প্যালেস থেকে রাতভর অভিযান চালিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কক্সবাজারের  কুখ্যাত  অপরাধী সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আবদুস শুক্কুর,আমিনুর রহমান আমিন ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেনকে আটক করেছে। 

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪ টার দিকে তাদের আটক করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে  মঙ্গলবার দিবাগত  রাত সাড়ে ১১ টার দিকে এসএমপি পুলিশের একটি চৌকস বাহিনী সিলেটের  জিন্দাবাজার এলাকার হোটেল গ্রান্ড প্যালেস ঘিরে ফেলে। 

দীর্ঘ ৪ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ভোর ৪ টার দিকে তাদেরকে আটক করা হয়। 

ভোর ৬ টায় এসএমপির ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তাদের বিরুদ্ধে খুন মাদক ব্যবসা বেশকিছু মামলা রয়েছে বলে জানা গেছে। 

খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানা গেছে। তাদের কাছে আটককৃতদের হস্তান্তর করা হবে জানিয়েছে এসএমপি। 

একটি সূত্র জানিয়েছে, সিলেটের সীমান্ত দিয়ে ভারতে পালানোর জন্য এই ৪ জন সিলেটে অবস্থান নেন। কিন্তু ইতোমধ্যেই বিষয়টি গোয়েন্দাদের নজরে এলে তারা পুলিশকে অবহিত করেন।