সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৪ নেতা কারাগারে
সিরাজগঞ্জ সদর থানায় গ্রেফতার আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতা। নয়া দিগন্ত

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) গ্রেফতার চার নেতাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর থানার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউর রহমান জিয়া মুন্সি (৪০), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ আহমেদ (২২), জেলা যুবলীগের সদস্য মো: মাহফুজুর রহমান (৪৫) ও সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সদস্য মো: মাহিম শেখ (২২)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান বলেন, গ্রেফতার চারজনকে বুধবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়। পরে, আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।