শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আগুন, সামাজিক মাধ্যম
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে আগুন। ভিডিও থেকে নেয়া

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, দু’টি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জনের একটি দল চারঘাটের দিক থেকে এসে ফটকের সামনে আগুন লাগানোর চেষ্টা করে। তবে আশপাশে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে যাওয়ায় তারা ভেতরে ঢুকতে পারেনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাড়ির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।