
জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক, লেখক, অনুবাদক ও গ্রন্থাগার সংগঠক ফজলে রাব্বি (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার এক ছেলে, দুই মেয়ে রয়েছে।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা গুলশান-১ জামে মসজিদে (ভোলা মসজিদ) অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার বাদ ফজর নবাবগঞ্জের আগলায় তাকে দাফন করা হবে।
ফজলে রাব্বি বাংলা একাডেমিতে সহ-প্রকাশনাধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সালে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে যোগদান করে প্রায় দেড় দশক দায়িত্ব পালন করেন।
তিনি একুশে বইমেলার অন্যতম সংগঠক এবং নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগারের প্রতিষ্ঠাতা।
তার রচিত উল্লেখ্যযোগ্য বইসমূহ হলো— ছাপাখানার ইতিকথা, স্মৃতিতে বাংলা একাডেমি, গ্রন্থকেন্দ্রের দিনগুলো, বাংলাদেশর গ্রন্থ ও গ্রন্থাগার, ভ্রমণে স্বদেশ ও বিদেশ ইত্যাদি। অনূদিত বইয়ের মধ্যে রয়েছে— মুখতার লুবিসের ভয়, মাইকেল জ্যাকসনের আমার কথা ইত্যাদি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








