লোড হচ্ছে...
এখানে একটি বাড়িতেও আগুন দেয়া হয়নি। অন্য ঘটনার ছবি ও ভিডিও ফেসবুক ও গণমাধ্যমে প্রচার করে একটি মহল বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চেয়েছিল।
২ দিন আগে

রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো: শাহজামান খান তুহিনের অপসারণ ও অভিযোগ তদন্তের দাবিতে মঞ্চ ২৪-এর মানববন্ধনে বাধা ও হামলার অভিযোগ উঠেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২ দিন আগে

২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকার ৫(৬) ধারা অনুযায়ী, প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
৩ দিন আগে

দীর্ঘদিন ধরে যারা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়লেও কাজের অগ্রগতি হচ্ছে না। এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৩ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীদের কোটা বৃদ্ধি করেছে। বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
৯ দিন আগে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘দয়া করে যেকোনো চিঠি পাওয়ার পরে আপনারা বলবেন, আমরা এটা বুঝে পেয়েছি, তাহলে আবেদনের একটা হদিস থাকবে। জনসাধারণের কথা চিন্তা করে আমাদের সমাধান বের করতে হবে। সঠিক আবেদন বিষয়ে জনসচেতনতা দরকার।’
১০ দিন আগে

নোয়াখালীর সদর উপজেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থী তাইবা ইলহাম নুহা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী।
১১ দিন আগে

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়।
১১ দিন আগে

বক্তারা আমিন প্রধানের ঘটনার সাথে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে বলেন, যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে জেলার সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
১১ দিন আগে

সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন উপস্থিত ছিলেন।
১২ দিন আগে

মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার চার-পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাই প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পানি প্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত করে সড়কটি দ্রুত সারা বছর চলাচলের উপযোগী করতে হবে।
১৪ দিন আগে

ঢাকার ধামরাই পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের ব্যয়ের দফাওয়ারি পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধামরাই পৌরসভা ও অঙ্গ সংগঠন এ মানববন্ধন আয়োজন করে।
১৫ দিন আগে

রাজবাড়ীতে প্রধান ডাকঘরে আমানতের টাকা জমা রেখে প্রতারণার শিকার হওয়া গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। আত্মসাতের টাকা ফেরত, গ্রেফতার আসামিদের জামিন না দেয়া এবং পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন করেন তারা।
১৬ দিন আগে

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুহা (৭) নামের এক শিশু শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৬ দিন আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চুরির অপবাদে মো: ফারুক হোসেন নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার নয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই যুবকের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী।
১৮ দিন আগে

শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সাথে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেয়া যাবে না। তাদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে।
১৮ দিন আগে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক জাহিদ হাসানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ।
১৯ দিন আগে

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সহযোগিতায় একটি মহল জোরপূর্বক বাঁওড়টি দখল করে নিয়েছে। এ কারণে মৎস্য চাষিরা বাঁওড়ে মাছ শিকার করতে পারছেন না।
১৯ দিন আগে

মামলা ও হয়রানির কারণে এলাকার সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন। তারা অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
২০ দিন আগে

ছোটবেলায় টাইফয়েড জ্বর হলে পরিবার থেকে করাতে পারেনি পর্যাপ্ত চিকিৎসা। এরপর পরই চার হাত-পা অকেজো হয়ে প্রতিবন্ধী কাঞ্চনের। এক আত্মীয়ের মাধ্যমে কাঞ্চনের সাথে পরিচয় আসমার। জীবনের প্রতিকূলতা আর শারিরিক সীমাবদ্ধতার মধ্যেও আসমাকে পাশে পেয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন কাঞ্চন।
২০ দিন আগে


