প্রাণিসম্পদ, ডিজি,  মানববন্ধন, বাধা, হামলা, অভিযোগ,
প্রাণিসম্পদ ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে বাধা ও হামলার অভিযোগ। নয়া দিগন্ত
ads

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো: শাহজামান খান তুহিনের অপসারণ এবং তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজধানীর খামারবাড়িতে মানববন্ধন করেছে ‘মঞ্চ ২৪’। 

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে অধিদফতরের সামনে এ কর্মসূচি পালনকালে একদল ব্যক্তি বাধা ও হামলা চালায় বলে অভিযোগ করেছেন আয়োজকরা।

কর্মসূচিতে বাধা ও পুলিশের হস্তক্ষেপ

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদফতরের সামনে মানববন্ধন শুরু করে মঞ্চ ২৪। এ সময় একদল ব্যক্তি কর্মসূচিতে বাধা দেয় এবং হামলা চালায় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর নেতৃত্বে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন:

মো: ওয়ালী উল্লাহ, যুগ্ম মহাসচিব, আজাদ পার্টি

বাদশাহ, সাংগঠনিক সম্পাদক, এসডিএফ

ইশরাত করিম অর্পিতা, সংগঠক, মঞ্চ ২৪

আসিফ আদনান, সংগঠক, মঞ্চ ২৪

রায়হান জুবায়ের, সংগঠক, মঞ্চ ২৪

মারুফ সরকার, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্চ ২৪

রাসেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক, জাতীয় যুবশক্তি

প্রাণিসম্পদ অধিদফতরের ডিজির বক্তব্য

এ বিষয়ে জানতে চাইলে ডিজি মো: শাহজামান বলেন, ‘মঞ্চ২৪ কারা তাদেরকে আমি চিনি না, জানি না। তারা আমাদের সাথে যোগাযোগও করেনি। আগামীকাল প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করবেন। এমন সময় মেলা ভণ্ডুল করতে এ ধরনের মানববন্ধন করেছে কিনা কে জানে?’ প্রশ্ন রাখেন ডিজি।