মাদক
মানববন্ধন। নয়া দিগন্ত

‎টাঙ্গাইলের মধুপুরে মাদককারবারির স্বামীর শাস্তির দাবিতে স্ত্রীসহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এবং একই সাথে তার করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার (মহিষমারা) এলাকার সাধারণ জনগণ। 

Advertisement

‎শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মহিষমারা গারোবাজার-মোমিনপুর সড়কে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ‎বক্তারা অভিযোগ করে বলেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি এলাকায় সাধারণ মানুষসহ উঠতি বয়সি ছেলে-মেয়ে, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকের বিস্তার ঘটিয়ে যাচ্ছে। আর তার প্রতিবাদ করায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশার নামে বানোয়াট মামলা করে হয়রানি করছেন তিনি। তার কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে প্রতিবাদকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন তারা।

Advertisement

‎বক্তারা আরও বলেন, এসব মামলা ও হয়রানির কারণে এলাকার সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন। তারা অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবুর স্ত্রী তাসলিমা খাতুন, ভুক্তভোগী রহিম বাদশা, মোনতাজ আলী ও সাইদসহ স্থানীয় বাসিন্দারা।

‎মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। এ সময় এলাকার কয়েকশত নারী ও পুরুষ অংশ নেন।