ধামরাইয়ে পৌরসভার ব্যয়ের হিসাব প্রকাশের দাবিতে এনসিপির মানববন্ধন
এনসিপির ধামরাই পৌরসভা ও অঙ্গ সংগঠন এ মানববন্ধন আয়োজন করে। নয়া দিগন্ত

ঢাকার ধামরাই পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের ব্যয়ের দফাওয়ারি পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধামরাই পৌরসভা ও অঙ্গ সংগঠন এ মানববন্ধন আয়োজন করে।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরসভার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।

অংশগ্রহণকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলো, পৌরসভার হিসাব খুলে বল। জনতার অর্থ, জনতার দাবি; হিসাব দিতে হবে এখনই। দুর্নীতি নয়, স্বচ্ছতা চাই, প্রতিটি টাকার হিসাব চাই।

মানববন্ধনে বক্তারা, পৌর তহবিলের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্দিষ্ট অর্থবছরের ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশের জোর দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে ধামরাই পৌর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো: জহিরুল ইসলাম ফরাজী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: নাজমুল হক ও সাংগঠনিক সম্পাদক মো: আলি আহসান তন্ময়সহ দলের নেতাকর্মী।