
যশোরে এখনো ফ্যাসিস্টের দোসরদের আধিপত্য চলছে। জেলার মণিরামপুর উপজেলার খাটুরা বাঁওড় জোর দখলে রেখেছেন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সহযোগীরা।
তাদের কবল থেকে বাঁওড়টি উদ্ধারের দাবিতে রোববার (৮ নভেম্বর) খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির ১০১ জন সদস্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন সমিতির সদস্য আলতাফ হোসেন। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে মৎস্যজীবীরা বলেন, মণিরামপুর উপজেলার খাটুরা বাঁওড়ের প্রকৃত মালিক সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন জেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে দীর্ঘমেয়াদি ইজারা নিয়ে বাঁওড়টি পরিচালনা করে আসছে ‘খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতি’।
কিন্তু গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সহযোগিতায় একটি মহল জোরপূর্বক বাঁওড়টি দখল করে নিয়েছে। এ কারণে মৎস্য চাষিরা বাঁওড়ে মাছ শিকার করতে পারছেন না। দখলদাররা মৎস্য চাষিদের মাছ ধরতে বাধা প্রদান এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে করে সমিতির ১০১ জন ভূমিহীন সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।
মাছচাষিদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন খাটুরা বাঁওড়কে দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মৎস্য চাষি সমিতির সদস্যরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








