ব্যাটারিচালিত রিকশা, বিক্ষোভ, সচিবালয়, রিকশা নীতিমালা ২০২৫, ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন, রিকশা শ্রমিকদের হয়রানি বন্ধ, জীবিকা সুরক্ষা আইন, রিকশা শ্রমিকদের রেশনব্যবস্থা, স্মারকলিপি
সচিবালয়ের গেটের সামনে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা। সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের ১২ দফা দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। এ সময় তাদের সামনে পুলিশ সদস্যদের অবস্থান ও ব্যারিকেড দেখা যায়।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পুরাতন পল্টন মোড়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে পৌঁছান শ্রমিকেরা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবির পক্ষে অবস্থান নেন তারা।

শ্রমিকদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন, যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স প্রদান, রিকশা আটক ও শ্রমিকদের হয়রানি বন্ধ, জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন এবং শ্রমিকদের জন্য রেশনব্যবস্থা চালু করা।

এর আগে, পুরাতন পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সাথে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেয়া যাবে না। তাদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে।

সমাবেশ থেকে ১২ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়।