
২০২৭ সালের হজে বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।
বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীদের কোটা বৃদ্ধি করেছে। বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








