লোড হচ্ছে...
৭ নভেম্বর জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) লুৎফুন নাহার। অনুষ্ঠান চলাকালে তার বক্তব্যের একটি ছোট্ট ভিডিও ক্লিপ পরে ‘বিএনপি নেটওয়ার্ক-চুয়াডাঙ্গা-২’ নামক ফেসবুক আইডি থেকে অনলাইনে ছড়িয়ে পড়ে।
১২ ঘণ্টা ১৯ মিনিট আগে

নির্দেশিকা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদিত জরুরি ক্ষেত্র ব্যতীত লকআপের পরবর্তী কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করতে হবে। যেকোনো ব্যতিক্রমী ব্যবস্থার জন্য জেলারের লিখিত অনুমোদন, একটি নির্দিষ্ট সময়সীমা ও সংশ্লিষ্ট রেজিস্টারে বাধ্যতামূলক নথিভুক্তিকরণ থাকতে হবে। এ নির্দেশিকায় প্রতিটি কারাগারে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে সম্ভব, সেখানে পৃথক পর্যবেক্ষণ কক্ষ স্থাপন করতে হবে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার জন্য প্রশিক্ষিত ও তথ্যপ্রযুক্তি-দক্ষ কারারক্ষীদের নিযুক্ত করতে হবে।
১ দিন আগে

পদ্মা নদীর চর শালেপুর ও চর মির্জাপুর এলাকার মধ্যবর্তী অংশে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছ শিকারের ব্যবস্থা করা হয়েছিল। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মাছের অবাধ বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছিল।
১ দিন আগে

অধ্যাপক সাহাব এনাম খান বলেন, ‘যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এটা মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করেছে। এ কারণে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির বিপক্ষে ভোট বেড়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সূচনা করা ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি পেয়েছে।
৩ দিন আগে

নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও ইট তৈরির কাঁচামাল সংগ্রহের জন্য কৃষিজমির মাটি কাটার অপরাধে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ভাটাগুলোর...
৪ দিন আগে

বাংলাদেশ সিভিল সার্ভিসের উপসচিব মোহাম্মদ আবুল কালামকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
৪ দিন আগে

জনপ্রশাসনে পদোন্নতি ও মর্যদাপূর্ণ পদগুলোতে পদায়নের ক্ষেত্রে যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করার অভিযোগ দীর্ঘদিনের। অব্যাহত এ ঘটনায় জনসেবাকে মুখ্য না মেনে তদবিরেই ভরসা রাখছেন। যে কারণে তারা নিজেদের পদোন্নতি এবং পদায়নে প্রভাবশালী সংসদ সদস্য ও মন্ত্রীদের কাছে ধরনা দিচ্ছেন।
৫ দিন আগে

বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো: রাজিবুল ইসলামের বিরুদ্ধে ইলিশ রক্ষায় বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাৎ এবং জেলেদের কাছ থেকে ৩০ টাকা করে আদায়ের অভিযোগে চরম ক্ষোভ ও তদন্তের দাবি উঠেছে।
৬ দিন আগে

আগামী ৩১ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীদের কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেয়ার জেরে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
৮ দিন আগে

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের খাদ্যপণ্যের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধানের যথাযথ প্রতিপালন নিশ্চিত করতে হবে।
৯ দিন আগে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিআরটিসি বাস থেকে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চালকের অব্যাহতির প্রস্তাব, হেলপার নিয়োগ ও ডোপ টেস্টসহ একাধিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
১০ দিন আগে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
১২ দিন আগে

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো: কামরুজ্জামান।
১৩ দিন আগে

গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দু’টি ইউনিয়ন করার প্রস্তাব নিয়ে একই স্থানে পক্ষে-বিপক্ষে দু’টি পক্ষ মানববন্ধনের ডাক দিয়েছে। মানববন্ধনে প্রশাসনের কোনো বাধা নেই। তবে একই স্থানে দু’টি পক্ষ কর্মসূচি দেয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
১৫ দিন আগে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলিপূর্বক পদায়ন ও সংযুক্ত করা হয়। তবে এ সিদ্ধান্তের পেছনে কোনো কারণ আদেশে উল্লেখ করা হয়নি।
১৭ দিন আগে

বাগেরহাটে সামছুদ্দিন মুন্না, নীলফামারীতে মো: আব্দুল হালিম, রংপুরে মিল্টন চন্দ্র রায়, নড়াইলে পলক কুমার মন্ডল, মেহেরপুরে তুষার আহমেদ, ভোলায় শেখ আব্দুল্লাহ সাদীদ, পঞ্চগড়ে মো: সানওয়ার হোসেন, খুলনায় মো: নবীরুল ইসলাম, কুড়িগ্রামে মো: নাজমুল হাসিব রেজা, গাইবান্ধায় মো: সোলেমান আলী, ময়মনসিংহে এ এস এম মোসা, গোপালগঞ্জে মো: আরিফুল ইসলাম এবং পাবনায় মো: পুবন আখতারকে পদায়ন করা হয়েছে।
১৮ দিন আগে

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কাজী রাকিব হোসাইনকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
১৮ দিন আগে

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এমপি দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে উপজেলার দুইটি পূজা মণ্ডপ ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৫৯টি বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের কাছে অর্থসহায়তা হস্তান্তর করেন। এছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করেন।
২০ দিন আগে

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় রিসোর্টের মালিক-ম্যানেজারকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
২০ দিন আগে

মো: কামরুজ্জামান চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। নোয়াখালীতে তার শিক্ষাজীবনের সূচনা ও বিকাশ। তিনি নোয়াখালী জিলা স্কুল এবং নোয়াখালী সরকারি কলেজে পড়াশোনা করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
২১ দিন আগে


