জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়। নয়া দিগন্ত গ্রাফিক্স

দেশে নতুন আরো একটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানী ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ’ নামে নতুন এ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়েছে।

Advertisement

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো: জাহিদ হাসান সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বাসস