
ময়মনসিংহে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে ৪০০টি কম্বল হস্তান্তর করেছে ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আশা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের হাতে কম্বলগুলো তুলে দেন আশা ময়মনসিংহ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো: হাফিজুর রহমান আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো: আমিরুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার আব্দুল মান্নান, সাপোর্ট ইঞ্জিনিয়ার মো: ফারুক হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার মো: শহিদুল হক সেলিম, মো: সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।
কম্বল হস্তান্তরকালে জেলা প্রশাসক শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আশার এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। একই সাথে তিনি এ কার্যক্রমে সম্পৃক্ত আশার সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘শীতার্ত ও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত তৈরি করে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








