
কক্সবাজারের ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে বালু জব্দের জেরে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া মুখোশধারী অস্ত্রধারীদের হামলা ও হুমকির অভিযোগও উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে মাহমুদুল হাসান মিনার নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরছড়া পাহাড়ে এ ঘটনা ঘটে।
আটক মিনার ঈদগাঁও সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে বালু জব্দের পর মুখোশধারী একদল অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বালু উত্তোলনে জড়িত ব্যবসায়ীদের ইশারায় এ ঘটনা ঘটেছে।
পরে অভিযানিক টিমে থাকা থানার এসআই মোশারফ ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মিনারকে আটক করেন। পরে গভীর রাতে দিকে তার মুক্তির দাবিতে স্থানীয়রা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, নাশকতা মামলার আসামি মাহমুদুল হাসান মিনারকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









