লোড হচ্ছে...
চলতি সপ্তাহেই উন্মোচন হবে ইরানের ক্ষেপণাস্ত্র নগরী, প্রকাশ করা হবে সামরিক সাফল্য : আইআরজিসি
১ দিন আগে

‘ছাত্রশিবিরের এই পথচলাকে বারবার থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে ছাত্রশিবির কখনোই কাউকে ভয় দেখিয়ে নিজেদের আদর্শের দিকে নিয়ে আসতে চায়নি; বরং শত প্রতিবন্ধকতা সত্ত্বেও ছাত্রশিবির তার ক্রিয়েটিভিটি, সৌন্দর্য ও উৎকর্ষতা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে।’
১ দিন আগে

‘আমাদের প্রকাশনাগুলো কেবল উপহারসামগ্রী বা বিনোদনের উপকরণ নয়; বরং এর মাধ্যমে ছাত্রসমাজ, পরিবার, অভিভাবক ও সুধীমহলের কাছে ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতার বার্তা পৌঁছে দিতে চাই। নতুন প্রজন্মের মধ্যে চিন্তা, গবেষণা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই আমাদের লক্ষ্য।’
১ দিন আগে

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত না হওয়ায় রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন (গার্ড অব অনার) ছাড়াই দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে (৭৮)। সন্ধ্যার পর গার্ড অব অনার দেয়া হয়না জানিয়ে এ ঘটনায় সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমকে অনুরোধ করেন ইউএনও মুন্নী ইসলাম।
১ দিন আগে

পদ্মা নদীর চর শালেপুর ও চর মির্জাপুর এলাকার মধ্যবর্তী অংশে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছ শিকারের ব্যবস্থা করা হয়েছিল। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মাছের অবাধ বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছিল।
২ দিন আগে

আবুল কালাম আজাদ দৈনিক নয়া দিগন্তের পাশাপাশি বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথায় তার সাংবাদিকতা শুরু হয়। তিনি দৈনিক আজ ও আগামীকাল এবং দৈনিক উত্তর কোণ পত্রিকায়ও কাজ করেছেন। দীর্ঘদিন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
৬ দিন আগে

শনিবার পৌনে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৮ দিন আগে

সরকার পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেটি নিজে স্থায়ী সমাধান নয়। যে কাঠামোর মধ্যে ক্ষমতার অপব্যবহার সম্ভব, সেই কাঠামো অপরিবর্তিত থাকলে নতুন সরকারও একই সমস্যার মুখোমুখি হতে পারে। দেখতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে। পুলিশ কি রাজনৈতিক নির্দেশের বাইরে থেকে আইন প্রয়োগ করতে পারছে? মানবাধিকার কমিশন কি স্বাধীনভাবে অভিযোগ তদন্ত করতে পারছে? কেউ ক্ষমতার অপব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কার্যকর প্রক্রিয়া আছে কি না? নাগরিকরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছেন কি না? এসব প্রশ্নের উত্তর থেকেই বোঝা যাবে সংস্কার কতটা কার্যকর হয়েছে।
৮ দিন আগে

রাজধানী ঢাকায় যাত্রী পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী লাইসেন্স ব্যতীত ঢাকা শহরে রিকশা চলাচল করতে পারবে না।
৯ দিন আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘জনগণের সুরক্ষার পরিবর্তে সরকারের সুরক্ষার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে।’
১১ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে একটি সুসংগত ও কার্যকর সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে, তবে তা যেন কোনোভাবেই মূলধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যাহত না করে, সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। একই সাথে অপতথ্য মোকাবিলায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিটের নিয়মিত তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট চেক’ ভিত্তিক অনুষ্ঠান প্রচারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।
২২ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, পাঁচবারের সাবেক এমপি, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার...
২৪ দিন আগে

সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
২৪ দিন আগে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । রাষ্ট্রপতি আজ বুধবার এক শোকবার্তায় মরহুমের রূহের...
২৫ দিন আগে

পরীক্ষার খাতা খুঁজে না পাওয়ার ঘটনায় পিয়নকে বিভাগে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে প্রথম পরীক্ষকের দেয়া নম্বর দিয়ে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৫ দিন আগে

মঙ্গলবার জারি করা পরিপত্রে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের বিজ্ঞাপনের হার প্রচারসংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
২৬ দিন আগে

অধিকৃত পশ্চিম তীরে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনা নিয়ে তথ্য গোপন করার অভিযোগে ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাসের বিরুদ্ধে সিনেটে প্রকাশ্য শুনানি ও তদন্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হলেন।
২৯ দিন আগে

সভায় আগামী মাসের আলোচনার জন্য ‘কিশোর গ্যাং: সমস্যা ও উত্তরণের উপায়’ বিষয়টি নির্ধারণ করা হয়। পাশাপাশি ‘অন্য এক দিগন্ত’-এর নভেম্বর ২০২৬ সংখ্যার বিভিন্ন লেখা নিয়ে ঐচ্ছিক আলোচনা হবে। আগামী ১৩ নভেম্বর ক্লাবের পরবর্তী মাসিক সভা অনুষ্ঠিত হবে।
৯ অক্টোবর, ২০২৬

সেদিন অভিজিৎ দীপকে ঘোষণা করেন, বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ (সেভ আওয়ার ভোটস, সেভ ডেমোক্রেসি) স্লোগানের অধীনে আয়োজিত বিক্ষোভে রাঠি এবং রাজ অংশগ্রহণ করবেন।
৮ অক্টোবর, ২০২৬

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
৫ অক্টোবর, ২০২৬


