এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল, এইচএসসি রেজাল্ট ২০২৬, এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের ফল, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ, এইচএসসি ফল প্রকাশ, শিক্ষা বোর্ডের ফলাফল, এইচএসসি পুনর্নিরীক্ষণ ফল দেখার নিয়ম, এইচএসসি ও সমমান পরীক্ষা
এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল। সংগৃহীত
ads

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

সোমবার বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদনকারীদের দেয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এদিন বিকেল ৩টা থেকে আবেদনকারী শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। এছাড়া আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।

এর আগে, গতকাল রোববার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক বিবৃতিতে ফল প্রকাশের এ তথ্য জানায়।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় অর্ধেক অকৃতকার্য হয়েছেন। এবার সার্বিক পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

পরীক্ষার ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এ বছর এজন্য মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।