
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেয়া উপহার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম বাসটি নিলামে বিক্রির পর সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বাসটি নিলামে বিক্রির খবর প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রতিবাদের মুভে ইবি ভিসি এ নির্দেশ দেন।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।
পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘ভিসি মহোদয় নিজেও জানতেন না, বেগম জিয়ার উপহারের বাসটি নিলাম করা হচ্ছে। বিষয়টি জানার পর তিনি নিলাম বাতিল করতে বলেছেন। বাসটি কোনো সুন্দর জায়গায় স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হবে। এটি সংরক্ষণের বিষয়ে উপাচার্য নির্দেশনা দিয়েছেন। খুব দ্রুতই তা কার্যকর করা হবে।’
এর আগে, রোববার বিশ্ববিদ্যালয়ের পুরোনো তিনটি নন-এসি বাস, টায়ার-টিউব ও লোহার সামগ্রী উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। এর মধ্যে ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার দেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বাসটিও ছিল।
বাসটি নিলামে বিক্রির খবর প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা বাসটিকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে ক্যাম্পাসে সংরক্ষণের দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বাসটি সংরক্ষণের নির্দেশ দিলেন ইবি ভিসি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








