
বাংলাদেশে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে সোমবার।
এদিন বিকেল ৩টায় আবেদনকারী শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পাবেন।
এ ছাড়া আবেদনের সময় যে মোবাইল নম্বর দেয়া হয়েছে, সেই নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।
রোববার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
আরো পড়ুন : যেমন হতে পারে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশ
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে প্রায় অর্ধেকই অকৃতকার্য হয়েছেন। এবার সার্বিকভাবে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।
আরো পড়ুন : ‘আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে’
এ অবস্থায় অনেকেই খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এ বছর খাতা পুনঃনিরীক্ষণের জন্য প্রায় দুই লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন জমা দেন বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









