লোড হচ্ছে...
সেলিম উদ্দিন বলেন, ‘জামায়াতে ইসলামী সব পরিস্থিতি মোকাবিলা করে এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, অবিচার ও সন্ত্রাস থাকবে না। ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে একটি মানবিক বাংলাদেশ এবং নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায়-মহল্লায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টি করা হবে।’
১ ঘণ্টা ৪ মিনিট আগে

সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। খাগড়াছড়ি জেলা জামায়াত এ মিছিল ও সমাবেশ আয়োজন করে।
১৬ ঘণ্টা ৪ মিনিট আগে

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১৬ ঘণ্টা ৫২ মিনিট আগে

আ’লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াত এ বিক্ষোভ মিছিল আয়োজন করে।
১৯ ঘণ্টা ৩২ মিনিট আগে

দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দিনাজপুর জেলা জামায়াত এ মিছিল ও সমাবেশ আয়োজন করে।
২২ ঘণ্টা ৫৫ মিনিট আগে

দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চট্টগ্রাম মহানগর জামায়াত ক্ষোভ মিছিল আয়োজন করে।
১ দিন আগে

বগুড়ার গাবতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত উপজেলা আমির মাওলানা আব্দুল মজিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার নবনির্বাচিত উপজেলা আমিরকে শপথ বাক্য পাঠ করান।
১ দিন আগে

‘আলহামদুলিল্লাহ। অস্ট্রেলিয়ায় চার দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম। প্রবাসী ভাই-বোনদের আন্তরিকতায় আমি মুগ্ধ ও অভিভূত। আল্লাহ তায়ালা তাদের সবাইকে উত্তম প্রতিদান ও সম্মান দান করুন। বাংলাদেশকে তারা গভীর আন্তরিকতায় ধারণ করেন এবং দেশকে নিয়ে স্বপ্ন দেখেন। সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশীদের প্রাপ্য সম্মান প্রদান করা বাংলাদেশের দায়িত্ব।’
২ দিন আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা রেজাউল করিম। রুকনদের ভোটে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য তিনি আমির পদে পুনর্নির্বাচিত হন। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি নতুন কার্যকালের দায়িত্ব গ্রহণ করেন।
৪ দিন আগে

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
৬ দিন আগে

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার দলটিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয়। এর ধারাবাহিকতায় মুজাহিদের বিরুদ্ধে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা করা হয় এবং দলীয়ভাবে সাজানো মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।’
৭ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আমির পদে অধ্যাপক আ স ম আব্দুল মালেক, নায়েবে আমির পদে মাওলানা আব্দুল হালিম বেগ ও সেক্রেটারি পদে অ্যাডভোকেট আল আমিন নির্বাচিত হয়েছেন।
৭ দিন আগে

চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারসংকট, ডিলার নিয়োগে দুর্নীতি-দলীয়করণ এবং দফায় দফায় কৃষি উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে কৃষক সমাবেশ করেছে। শনিবার...
১২ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৭-২০২৮ সেশনের জন্য দুই বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়ে। নতুন কমিটিতে জেলা নায়েবে আমির নির্বাচিত হয়েছেন মো: মইনুল হোসেন ও মাওলানা মো: আব্দুল খালেক এবং জেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো: গোলাম মর্তুজা।
১২ দিন আগে

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ৯টা ৮ মিনিটে পার্কিং করে। পরে যাত্রীরা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করেন এবং ইমিগ্রেশন সম্পন্ন করে লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান। ওই সময় বিমানবন্দরে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় ট্রলি সংগ্রহের ক্ষেত্রে সাময়িক সঙ্কট সৃষ্টি হয় এবং ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়।
১৭ দিন আগে

অধ্যাপক জামাল উদ্দিন জানান, ‘গাজীপুর মহানগর জামায়াতের প্রতিষ্ঠাকালীন আমির ছিলেন এসএম সানাউল্লাহ। নতুন উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে নবনির্বাচিত আমিরের নেতৃত্বে সংগঠনকে আরো সুসংগঠিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
২০ দিন আগে

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর ২০২৭-২০২৮ মেয়াদে নবনির্বাচিত আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।
২০ দিন আগে

মিয়া গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত এবং বিদ্যুৎ-গ্যাসের ব্যয় বাড়লেও শ্রমিকদের আয় ও জীবনমানের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। একজন শ্রমিকের মাসিক আয়ে নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি তার অধিকার।
২২ দিন আগে

এনসিপি সূত্র জানিয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেয়া নিয়ে দুই দলের মধ্যে সমঝোতার চেষ্টা হয়েছিল। এনসিপির প্রত্যাশা ছিল, জামায়াত ঢাকার দুই সিটিতে তাদের প্রার্থীদের সমর্থন দেবে। তবে জামায়াত ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সিটিতে সমঝোতার বিষয়ে আগ্রহ দেখালেও ঢাকার দুই সিটিতে ছাড় দিতে চায়নি। এ নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়।
২৪ দিন আগে

খালি হাতে বুকে গুলি নেয়া এই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। জনগণের রায় উপেক্ষা করে অন্যায় চাপিয়ে দেয়ার চেষ্টা এ জাতি মেনে নেবে না।
২৭ দিন আগে


