আ’লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াত এ বিক্ষোভ মিছিল আয়োজন করে। নয়া দিগন্ত
ads

আ’লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াত এ বিক্ষোভ মিছিল আয়োজন করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের দরগা রোডস্থ জেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে মুজিব সড়ক ও এস এস রোডসহ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ জেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। তবে, এসব অপকর্মের মাধ্যমে তারা বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না।’
​
মো: জাহিদুল ইসলাম বলেন, ‘সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যার ফলে সাধারণ জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।’
​
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সদর থানা আমির আব্দুল লতিফ এবং পৌর সেক্রেটারি ও সিরাজগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোস্তফা মাহমুদসহ জেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।