দেশে ফিরছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান
দেশে ফিরছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান। জামায়াতের সৌজন্যে
ads

পূর্বনির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হন তিনি।

এ দিন বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে সফর সংক্ষিপ্ত করার বিষয়টি নিশ্চিত করেন জামায়াত আমির নিজেই। 

পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অস্ট্রেলিয়ায় চার দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম। প্রবাসী ভাই-বোনদের আন্তরিকতায় আমি মুগ্ধ ও অভিভূত। আল্লাহ তায়ালা তাদের সবাইকে উত্তম প্রতিদান ও সম্মান দান করুন। বাংলাদেশকে তারা গভীর আন্তরিকতায় ধারণ করেন এবং দেশকে নিয়ে স্বপ্ন দেখেন। সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশীদের প্রাপ্য সম্মান প্রদান করা বাংলাদেশের দায়িত্ব।’

মালয়েশিয়া সফর স্থগিতের প্রসঙ্গে ডা: শফিকুর রহমান ওই পোস্টে আরো উল্লেখ করেন, ‘একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করলাম। ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে প্রবাসী ভাই-বোনদের সাথে মালয়েশিয়ায় সাক্ষাৎ করার আশা রাখি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’