বগুড়ায় মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নবনির্বাচিত আমির অধ্যাপক আ স ম আব্দুল মালেক ও সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আমির পদে অধ্যাপক আ স ম আব্দুল মালেক, নায়েবে আমির পদে মাওলানা আব্দুল হালিম বেগ ও সেক্রেটারি পদে অ্যাডভোকেট আল আমিন নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মহানগর জামায়াতের নতুন পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে দায়িত্ব প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদের মধ্যে সহকারী সেক্রেটারি পদে মাওলানা আব্দুল বাছেত, অধ্যাপক রফিকুল আলম ও মাওলানা হেদায়েতুল ইসলাম, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক পদে মো: সেলিম রেজা, তালিমুল কুরআন সম্পাদক পদে অধ্যাপক আব্দুর রাজ্জাক, নির্বাচন ও অডিট সম্পাদক পদে অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়া পদে বজলুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক পদে অধ্যাপক আব্দুস সালাম তুহিন, দাওয়া ও শিক্ষা সম্পাদক পদে অধ্যাপক হেদায়েতুল ইসলাম, অফিস সম্পাদক পদে মাওলানা আব্দুল বাছেত, মিডিয়া সম্পাদক পদে মাহফুজুল হক এবং মহানগর কর্মপরিষদের সদস্য পদে অধ্যক্ষ ইকবাল হোসেন ও আব্দুল হাদি শফিকের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়ে ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বর্তমানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ফ্যাসিবাদের দোসর ও প্রেতাত্মারা এখনো অপতৎপরতা চালানো চেষ্টা করছে। তারা নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শান্তিপ্রিয় নগরবাসীকে সাথে নিয়ে যে কোনো মূল্যে এদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।’