
দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দিনাজপুর জেলা জামায়াত এ মিছিল ও সমাবেশ আয়োজন করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে ফ্যাসিষ্ট শক্তি মাথাচাড়া দিয়ে ওঠতে পারত না। ৭০ ভাগ জনগণের আকাঙ্ক্ষাই আমাদের বড় শক্তি। যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হলে জনগণকে সাথে নিয়ে দেশবাসী তা প্রতিহত করবে।
সমাবেশে জামায়াতের দিনাজপুর-রংপুর অঞ্চলের পরিচালক ও সাবেক জেলা আমির আফতাব উদ্দিন মোল্লা, সাবেক জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, বর্তমান জেলা আমির মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর আমির মাওলানা মাসুম তারিফ, ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









