গাবতলীতে উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার নবনির্বাচিত উপজেলা আমিরকে শপথবাক্য পাঠ করান। নয়া দিগন্ত
ads

বগুড়ার গাবতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত উপজেলা আমির মাওলানা আব্দুল মজিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার নবনির্বাচিত উপজেলা আমিরকে শপথবাক্য পাঠ করান। 

বুধবার (২৫ নভেম্বর) নবনির্বাচিত আমির মাওলানা আব্দুল মজিদ নিজেই এ শপথ গ্রহণের তথ্য নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুন্সী আব্দুল বাছেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির সিরাজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, সাবেক উপজেলা আমির মোর্শেদুর রহমানসহ উপজেলা জামায়াতের পুরুষ ও মহিলা সদস্যরা (রুকন) উপস্থিত ছিলেন।