লোড হচ্ছে...
মন্ত্রী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শন করেন।
৭ দিন আগে

‘এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।’
৮ দিন আগে

সামিউল তার চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল চালিয়ে চাচাতো ভাই আব্দুল্লাহকে সাথে নিয়ে সাদুল্লাপুর থেকে বাড়ি ফিরছিল। পথে বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা দু’জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
৮ দিন আগে

শুক্রবার সকালে দুই বছর বয়সী নাতিকে সাথে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান খন্দকার। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে তাদের দিকে বেপরোয়া গতিতে ছুটে আসে একটি ট্রাক্টর।
৮ দিন আগে

প্রথমে একটি ট্রাকের পিছনে ডলফিন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক পরস্পরের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দু’টি প্রাইভেটকার, দু’টি ট্রাক এবং দু’টি ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫ যানবাহন সংঘর্ষ হয়।
৮ দিন আগে

মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার চার-পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাই প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পানি প্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত করে সড়কটি দ্রুত সারা বছর চলাচলের উপযোগী করতে হবে।
৮ দিন আগে


মহাসড়কে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির পিছনে ডলফিন পরিবহনের একটি বাস ধান ভর্তি একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে সামনে দাঁড়িয়ে থাকা পরপর ১৫টি গাড়ির মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে এমপিকে বহনকারী গাড়িসহ বহরের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
৮ দিন আগে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
৮ দিন আগে

চট্টগ্রাম ব্যুরোচট্টগ্রাম নগরীতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।...
৮ দিন আগে

চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে একটি পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পাইলট প্রকল্প উপলক্ষে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে সিএমপি।
৯ দিন আগে

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের সামনে দিয়ে অটোরিকশায় করে ছাদে ঢেউটিন নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পথে উঁচু স্থানে উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়।
৯ দিন আগে

আরিফ মোটরসাইকেলে তার মেয়েকে নিয়ে স্কুল থেকে আসছিলেন। পথে ওয়াপদা মোড় এলাকায় তার স্ত্রী অপেক্ষায় ছিলেন। তাকেসহ বাড়ি ফেরার কথা ছিল আরিফের। কিন্তু ওয়াপদা মোড় গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
৯ দিন আগে

ঢাকা-সিলেট মহাসড়কের কাউছারনগর এলাকায় ঢাকা অভিমুখী একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত ৩টার দিকে একইদিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী একটি মাঝারি আকারের কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
৯ দিন আগে

বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন ফেরদৌস আলী। পথে বাইমমারী এলাকায় পৌঁছালে গরুবোঝাই একটি নসিমনের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
৯ দিন আগে

পিকআপভ্যানের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
৯ দিন আগে

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা মহাসড়কে অবস্থান করেন। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়া হয়েছে।’
৯ দিন আগে

আবুল হোসেন সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সোয়াদ গার্মেন্টস লিমিটেডের জুনিয়র ড্রাই প্রসেস অপারেটর। সকালে অটোরিকশা করে গার্মেন্টসে আসার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৯ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
৯ দিন আগে

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে শ্রমিকরা আবারো সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ রয়েছে বলেও জানান তিনি।
৯ দিন আগে


