
বগুড়ার শেরপুরে পিকআপভ্যানের ধাক্কায় সুমন (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ি চকপোতা এলাকার আব্দুল মজিদের ছেলে ও দুপচাঁচিয়ায় অগ্রণী ব্যাংক শাখায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন সুমন। এরপর শেরপুর বাসস্ট্যান্ডে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা করতোয়া পরিবহনের একটি গাড়িতে ধাক্কা খায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির হোসেন জানান, ঘাতক পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








