
রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শফিকুল ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে।
নিহত শফিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা তার শ্যালিকা রুবিয়া আক্তার জানান, ‘আমার দুলাভাই গ্রামের বাড়ি থেকে আজ ভোর ৪টার দিকে গ্রীনলাইন পরিবহন বাসে ঢাকায় আসেন, উত্তরা আজমপুর নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈন্ত্রী হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
রুবিয়া আক্তার আরো জানান, ‘তিনি চিকিৎসা করানোর জন্যই গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন। কিন্তু চিকিৎসা করানোর আগেই তিনি মারা গেলেন।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








