সড়ক দুর্ঘটনা
দুমড়ে-মুচড়ে যাওয়া এমপির গাড়ি। নয়া দিগন্ত

এমপিকে শোডাউন করে আনতে গিয়ে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর দুর্ঘটনার শিকার হয়েছে। ট্রাকের ধাক্কায় এমপির গাড়িসহ বহরের ১৫ গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মুকসুদপুরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা এমপি সেলিমুজ্জামানের। স্থানীয় নেতা কর্মীরা এমপিকে শোডাউন করে আনতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ির পিছনে ডলফিন পরিবহনের একটি বাস ধান ভর্তি একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে সামনে দাঁড়িয়ে থাকা পরপর ১৫টি গাড়ির মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে এমপিকে বহনকারী গাড়িসহ বহরের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) ইমাম হোসেন জানান, একটি পরিবহন ধান বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে সামনে থাকা গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রাইভেটকারটিরে পিছনের দিকে দুমড়ে-মুচড়ে যায়। তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।