লোড হচ্ছে...
রংপুর থেকে চালবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথে নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ডালসড়ক এলাকার আয়চান ব্রিজের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। এতে ট্রাকের হেলপার রিপন পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান।
৪ দিন আগে

ভোরে ঠান্ডু সরকার ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হন।
৪ দিন আগে

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
৪ দিন আগে

বিকেলে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে এসএম গার্মেন্টস-সংলগ্ন এলাকায় আবারো লোকজনের জমায়েত ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দেয়। এ সময় বিজিবি, শিল্প পুলিশ ও পুলিশের সাথে সমন্বয় করে আনসার সদস্যরা টহল ও পদযাত্রা পরিচালনা করেন।
৫ দিন আগে

নদীভাঙনে বাংলাদেশের ভূখণ্ডের প্রায় আধা কিলোমিটার অংশ নদীর ওপারে ভারতে চলে গেছে। ইতোমধ্যে অনেক পরিবার বসতভিটা হারিয়ে রাস্তার পাশে ঘর তৈরি করে বসবাস করছে।
৫ দিন আগে

নিহত ফায়েজ মোটরসাইকেল চালিয়ে লোহাগাড়া আসছিল। এ সময় দ্রুতগতির বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফায়েজ নিহত হন এবং আহত হন রামিম।
৫ দিন আগে

দুই বন্ধু একই সাথে মোটরসাইকেলযোগে লোহাগাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
৫ দিন আগে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে সড়কে যান চলাচলসহ পরিস্থিতি স্বাভাবিক হয়।
৫ দিন আগে

দ্রুতগতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হন। ঘটনাস্থলের আশপাশ ছিল নির্জন এলাকা। কোনো দোকানপাট ছিল না। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
৬ দিন আগে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ২২টি পোশাক কারখানা। আরো ৩০ কারখানায় ছুটি ঘোষণা, সহিংসতার মামলায় গ্রেফতার ৬৫।
৬ দিন আগে

বনপাড়া পুলিশ উপকেন্দ্রের সামনে মহাসড়ক পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক আব্দুর রশীদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আব্দুর রশীদের মৃত্যু হয়।
৬ দিন আগে

ঢাকা থেকে ঘরের মালামাল নিয়ে পটুয়াখালীর উদ্দেশে আসছিল একটি পিকআপ ভ্যান। সকাল সোয়া ৬টার দিকে পটুয়াখালী সেতুর উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরির সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
৬ দিন আগে

ইরানের পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৬ দিন আগে

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৬ দিন আগে

শনিবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে কুরিয়ার সার্ভিসের মালামাল সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন ছোটন আহমেদ। পথে সোনারগাঁওয়ে মেঘনা সেতু এলাকায় একটি বাসের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
৭ দিন আগে

ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস চন্দ্রদীঘলিয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ মারা যান।
৭ দিন আগে

তালেবান সরকারের আশা, ওয়াখান করিডর দিয়ে চীন পর্যন্ত সড়ক চালু হলে নতুন বাণিজ্যপথ খুলবে এবং পাকিস্তানের ওপর নির্ভরতা কমবে। কিন্তু সীমান্ত খুলতে এখনো রাজি নয় বেইজিং।
৭ দিন আগে

ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
৭ দিন আগে

সড়কের দুই পাশে সবুজের সমারোহ। এরই মাঝে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে সারি সারি লাল শাপলা।
৭ দিন আগে

বৃহস্পতিবার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। ওই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। পরে ওই আন্দোলনে আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
৭ দিন আগে


