
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঠান্ডু সরকার ও দলিল লেখক আব্দুল আলীম। তারা দু’জনই হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব রহমান জানান, ভোরে ঠান্ডু সরকার ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হন।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








