
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ায় একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফায়েজ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মো: রামিম (২২) নামে আরো একজন গুরুতর আহত হন।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে মা সরকারের পটিয়া কুসুমপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত ফায়েজ লোহাগাড়া সদর ইউনিয়নের মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। আহত রামিম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক নুর আলম আশেক।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু একই সাথে মোটরসাইকেলযোগে লোহাগাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফায়েজ নিহত ও রামিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রামিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








