
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী ও একজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া কুসুমপাড়া ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রামমুখী একটি বাস কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ ফায়েজ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মো: রামিম (২২) গুরুতর আহত হন।
নিহত ফায়েজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। আহত রামিম একই উপজেলার শুকছড়ির হাবিবুর রহমান সওদাগরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফায়েজ মোটরসাইকেল চালিয়ে লোহাগাড়া আসছিল। এ সময় দ্রুতগতির বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফায়েজ নিহত হন এবং আহত হন তার সাথে থাকা রামিম। পরে রামিমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে রোববার (১৫ নভেম্বর) রাতে একই উপজেলার কালারপোল এলাকায় একটি দ্রুতগতির মালবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী মো: জুবায়ের।
পরে তাকে চমেক হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








