লোড হচ্ছে...
আগামী ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে শ্রমিকদের লে-অফের ক্ষতিপূরণসহ সকল পাওনা পরিশোধ করা হবে।
১৩ ঘণ্টা ৩ মিনিট আগে

শামস তাহির নিজের মোটরসাইকেল চালিয়ে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারে যাচ্ছিলেন। এ সময় জাফলংগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
১৬ ঘণ্টা ১০ মিনিট আগে

পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
১৭ ঘণ্টা ৫৭ মিনিট আগে

ওসি বলেন, ‘দুর্ঘটনার পর পিকআপভ্যানচালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ পিকআপভ্যানটি জব্দ করেছে।’
২১ ঘণ্টা ৫৮ মিনিট আগে

ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়।
২২ ঘণ্টা ৩৩ মিনিট আগে

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকাবাসীর এখানে একটি উন্নত সড়কের প্রয়োজন ছিল। অবশেষে সেই প্রয়োজন পূরণ করা সম্ভব হয়েছে।’
১ দিন আগে

মৃত আজিম সরকার ও বন্ধু রিফাত মোটরসাইকেলে শিবগঞ্জ যাওয়ার পথে গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচুয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
১ দিন আগে

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।
১ দিন আগে

সহোদর দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
২ দিন আগে

বুধবার রাত থেকেই এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। দপদপিয়া এলাকায় এসে দুই বাসের চালকই একে অপরকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় দু’টি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
২ দিন আগে

স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সকালের দিকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো গন্তব্যে পৌঁছাতে পেরেছে। তবে কোনো কোনো বাস বিকল্প পথ ব্যবহার করেছে।
২ দিন আগে

আব্দুল কাইয়ুম বলেন, ‘মানুষের চলাচলের সুবিধার্থে সড়কবাতি স্থাপন করা অত্যন্ত জরুরি। আলো থাকলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ও সামাজিক সমস্যাও কমে আসবে।’
২ দিন আগে

চট্টগ্রামের কর্ণফুলীতে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিলে দ্রুতগামী বাসের ধাক্কায় ৭ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
৩ দিন আগে

ঘটনার সময় হুমাইরা তার ফুফু মিনা বেগমের সাথে সড়ক পার হচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
৩ দিন আগে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার সাভারের উলাইলে আল মুসলিম গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক।
৩ দিন আগে

টানেলের গোলচত্বরের পাশ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে চাতরী চৌমুহনী বাজারের দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
৩ দিন আগে

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ।
৩ দিন আগে

উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামগামী লেনে ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকে থাকা গাছগুলো মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে যায়। এতে যানবাহনের ধীরগতিতে প্রায় আট কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়।
৩ দিন আগে

রাজবাাড়ীতে কুষ্টিয়া থেকে ঢাকাগামী মহাসড়কে ডাকাতরা একটি গরুবাহী ট্রাক আটকিয়ে ১১টি গরুসহ ব্যবসায়ীদের মোবাইল ফোন ও নগদ টাকা লুট করেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় দুইজন গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
৪ দিন আগে

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় ঢাকাগামী দুইজন মোটরসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
৪ দিন আগে


