সিলেট, বালুচর-ইকোপার্ক সড়ক, বালুচর-ইকোপার্ক সড়ক উদ্বোধন, খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, বস্ত্র ও পাটমন্ত্রী, সিলেট সিটি করপোরেশন, সিসিক, আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিকৃবি, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট ইকোপার্ক, সিলেটের সড়ক উন্নয়ন, সড়ক নির্মাণ, নগর অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আরসিসি সড়ক, ড্রেন নির্মাণ, ফুটপাত নির্মাণ, সড়কবাতি স্থাপন, সিলেট উন্নয়ন প্রকল্প, বিএনপি
বালুচর-ইকোপার্ক সড়ক উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী ও অন্যরা। নয়া দিগন্ত
ads

সিলেটে বালুচর-ইকোপার্ক পর্যন্ত নবমির্নিত সড়ক উদ্বোধন করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর টিলাগড় মেইন রোড (মাদানী ঈদগাহ) থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) হয়ে ইকোপার্ক পর্যন্ত নবনির্মিত সড়ক উদ্বোধন করা হয়।

এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বালুচর-ইকোপার্ক সড়ক সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর এখানে একটি উন্নত সড়কের প্রয়োজন ছিল। অবশেষে সেই প্রয়োজন পূরণ করা সম্ভব হয়েছে। আশা করি, নবনির্মিত সড়কটি নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মন্ত্রী বলেন, ‘একটি উন্নত সড়ক নির্মাণের পেছনে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন। এ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর এ অবকাঠামো বাস্তবায়ন সম্ভব হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বালুচর-ইকোপার্ক সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়কের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইকোপার্কসহ সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনায় যাতায়াত সহজ হবে। সড়কটি নির্মাণ ছিল বাণিজ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি। আজ সড়কটি উদ্বোধনের মাধ্যমে তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।’

সিসিকি সূত্রে জানা গেছে, প্রায় ছয় কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে এক হাজার ৬১০ মিটার দীর্ঘ ও আট মিটার প্রশস্ত সড়কটি আরসিসি দিয়ে নির্মাণ করা হয়েছে। সড়কের উভয় পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় নয় কোটি ৮১ লাখ টাকা। এছাড়া সড়কের দুই পাশে ছয় ফুট করে মোট ১২ ফুট প্রশস্ত ফুটপাত নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সড়কের দুপাশে ১০৫টি পোল ও সড়কবাতি স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৩২ লাখ ৫৫ হাজার টাকা।

সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী, সিসিক প্রশাসক ও অন্য অতিথি মোনাজাতে অংশ নেন। পরে তারা সড়কের পাশে একটি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।