সড়ক দুর্ঘটনা
নিহত আজিম সরকার। নয়া দিগন্ত
ads

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিম সরকার (২২) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিফাত (২৬) ও আলমগীর (২৪) নামের আরও দু’জন। তাদের উভয়ই চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ের সড়কে পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আজিম সরকার উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শহীদুল্লাহর সরকার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আজিম সরকার ও বন্ধু রিফাত মোটরসাইকেলে শিবগঞ্জ যাওয়ার পথে গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচুয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক আজিম সরকার, আরোহী রিফাতসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আজিম সরকারকে মৃত ঘোষণা করেন। অন্য দু’জনকে উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুশফিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’